ঢাকাSunday , 21 June 2026
  1. জাতীয়
  2. তথ্য-প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আশরাফুল আলম (চঞ্চল)কে জিয়া পরিষদ থেকে অব্যাহতি

banglaprime24
June 21, 2026 11:01 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আশরাফুল আলম (চঞ্চল)-কে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সাংগঠনিক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে আশরাফুল আলমের সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন ছবি, কাগজপত্র ও দলিলাদি জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির নিকট জমা পড়ে। অভিযোগগুলো পর্যালোচনার পর গত ২২ মার্চ ২০২৫ তারিখে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ প্রদান করা হলেও তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি। বরং বিভিন্ন সময়ে তার কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটির ফোরামে একাধিকবার আলোচনা হয় এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি সংক্রান্ত পত্রে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আশরাফুল আলম (চঞ্চল)-কে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পত্রটিতে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এস এম নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।