ঢাকাFriday , 31 July 2026
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. তথ্য-প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের হামলায় চোখ গেল ১৮ বছরের আলিফের

banglaprime24
July 31, 2026 10:31 am
Link Copied!

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আরিফ (আলিফ) চৌধুরীর একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বৃহস্পতিবার (৩০ জুলাই) এক ফেসবুক পোস্টে জানান, রডের আঘাতে গুরুতর জখম হওয়া আরিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের মতে, তার আক্রান্ত চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না।
গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও ক্ষতিগ্রস্ত চোখের দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে এনসিপি অভিযোগ করেছিল, ছাত্রদলের হামলায় রডের আঘাতে আরিফের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।