ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় স্পেশাল আল্ট্রাসনোগ্রাফী ও অর্থোপেডিক্স সেন্টারের উদ্বোধন

banglaprime24
September 21, 2026 11:43 pm
Link Copied!

কলাপাড়ায় স্পেশাল আল্ট্রাসনোগ্রাফী ও অর্থোপেডিক্স সেন্টারের উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসাসেবায় নতুন সংযোজন হিসেবে স্পেশাল আল্ট্রাসনোগ্রাফী ও অর্থোপেডিক্স সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের কলেজ রোডে হোটেল রুবানের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মোঃ আবুল হাসনাত রিমন শিকদার।

অনুষ্ঠানে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম, ডা. পার্থ সমদ্দার, ডা. দেবলীনা সুতার (সিঁথী), উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে রঞ্জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ নাহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা, সদস্য আরিফ সিকদার, এইচ এম মুক্তা, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য এস এম আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ জহিরুল ইসলাম, জমজম ক্লিনিকের পরিচালক মোঃ তামিম, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক রাফসান ইসলাম রিমনসহ অনেকে।

প্রধান অতিথি হাজী মোঃ আবুল হাসনাত রিমন শিকদার বলেন, “কলাপাড়ার মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি প্রতিষ্ঠানটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

ডা. পার্থ সমদ্দার বলেন, “আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসাসেবার মাধ্যমে স্থানীয় মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। রোগীদের সেবার মান নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।