ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ আবু সাঈদের কবরের পাশে এখনো অঝোরে কাঁদেন মা

banglaprime24
July 17, 2026 4:08 pm
Link Copied!

শহীদ আবু সাঈদের কবরের পাশে এখনো অঝোরে কাঁদেন মাছেলের ছবি হাতে নিয়ে কবরের পাশে গিয়ে এখনো অঝোরে কাঁদেন জুলাইবিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। প্রিয় ছেলের মায়াভরা মুখ প্রতিনিয়ত ভেসে ওঠে তার মনে। পরিবারের সদস্যরাও তার স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না।মেধাবী আবু সাঈদকে নিয়ে অনেক আশা ও স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু সেই আশা ও স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পেটোয়াবাহিনী। জুলাই-বিপ্লব চলাকালে আবু সাঈদকে গুলি করে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী পুলিশ। আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে মামলার রায় কার্যকরের দাবি জানিয়েছে পরিবার। একই সঙ্গে তারা আবু সাঈদের স্বপ্ন ও চাওয়াকে বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কারণ তার স্বপ্ন বাস্তবায়িত না হলে জুলাই আন্দোলনের সফলতা ম্লান হয়ে যাবে।

শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘আজ যদি আমার ছেলে বেঁচে থাকত, তাহলে সে আমার কাছে আসত, আমাকে মা বলে ডাকত। জীবনে অনেক কিছু পেলেও ছেলেকে হারিয়ে আমি নিজেকে নিঃস্ব মনে করি। আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর হোক—এটাই আমার একমাত্র দাবি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।