ঢাকাThursday , 16 July 2026
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. তথ্য-প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

banglaprime
July 16, 2026 12:23 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে সরকার বিরোধী দলের পূর্ণ সহযোগিতা পাবে এবং দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় থাকবে।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, সরকার জবাবদিহিমূলক কল্যাণরাষ্ট্র গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, দুর্নীতি দমন এবং ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা খাতে সংস্কারের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং ভবিষ্যতে ‘ইউনিভার্সেল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জনগণের জীবন, সম্পদ ও অধিকার রক্ষা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।