ঢাকাWednesday , 24 June 2026
  1. জাতীয়
  2. তথ্য-প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংক জিয়া পরিষদের কোনো কমিটি অনুমোদিত নয়, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

banglaprime24
June 24, 2026 4:30 am
Link Copied!

ঢাকা, ২৪ জুন: জনতা ব্যাংক পিএলসির জিয়া পরিষদের কোনো কমিটি এখনো অনুমোদন করা হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মসজিদের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে জিয়া পরিষদ জনতা ব্যাংক আহ্বায়ক কমিটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর শফিকুল ইসলাম ও প্রফেসর দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খন্দকার শফিকুল হাসান রতন, মো. গিয়াস উদ্দিন, মো. নুর নবী, মো. শহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান, জিয়া পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জিয়া পরিষদ জনতা ব্যাংক পিএলসির সদস্য সচিব মো. মনছুর রহমান সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।