ঢাকাMonday , 2 February 2026
  1. জাতীয়
  2. তথ্য-প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের মানুষ দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত : নুরুদ্দিন অপু

banglaprime24
February 2, 2026 7:38 am
Link Copied!

শরীয়তপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের সড়ক অনুন্নত। বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতু থেকে শরীয়তপুর এবং শরীয়তপুর থেকে চাঁদপুর সড়কের কাজ তিন থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা ছয়গাঁও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ও বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

‎নুরুদ্দিন অপু বলেন, আমি আমার অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছি। শরীয়তপুরে আমার আসনের (ভেদরগঞ্জ -ডামুড্যা-গোসাইরহাট) মানুষের বিপুল ভালোবাসা পাচ্ছি। জয়-পরাজয় আল্লাহ জানেন।

‎তিনি বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করা সম্ভব।

এ দিন তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। পরে নাগেরপাড়া ইউনিয়নের আব্দুল মতিন বাঘার কবর জিয়ারত করেন তিনি। নাগেরপাড়া একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ করেন।

‎বিকেলে ছয়গাঁও ইউনিয়নে কামরুল হাসান ভুট্টু সরদারের বাড়িতে উঠান বৈঠক করেন। সন্ধ্যায় ছয়গাঁও ইউনিয়নের মনুয়া আহলে সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠে ৭ ও ৮0নং ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন।

‎ছয়গাঁও ইউনিয়নের জনসভার সভাপতিত্ব করেন কামরুল হাসান ভুট্টু সরদার, সঞ্চালন করেন রকিব শিমু আফ্ফাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন স্বপন মজুমদার।

‎উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার, মনিরুজ্জামান দিপু, আবুল কালাম, অ্যাড. মৃধা নজরুল কবির, মাহমুদ হাসান মজুমদার, ফারহানা নিপা, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।