ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদকের অভিযান

banglaprime24
July 19, 2026 2:26 pm
Link Copied!

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি জানান, বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে যৌথ টিম সাবেক ভুমিমন্ত্রী জাবেদের ২ টি ফ্ল্যাটের ইনভেন্টরির (জিনিসপত্রের তালিকাকরণ) কাজ করছে। যার আনুমানিক মূল্য ১৮ কোটি টাকা।গত ২ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, আদালতের আদেশে আজ (১৯ জুলাই) সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নেবে দুদক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।