ঢাকাSaturday , 16 May 2026
  1. জাতীয়
  2. তথ্য-প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. শিক্ষা
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে রোববার

banglaprime24
May 16, 2026 8:45 am
Link Copied!

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে। এ লক্ষ্যে আগামী রোববার (১৭ মে) সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

শুক্রবার দেওয়া এক ঘোষণায় আদালত জানায়, কেউ চাঁদ দেখতে পেলে যেন সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে অবহিত করেন।
রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

তবে রোববার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে।

সংস্থাটির তথ্যমতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

কাউন্সিল জানায়, আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জাতীয় পর্যায়ে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হবে।

ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন এবং ঈদুল আজহা উদযাপন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় আরাফাত দিবস এবং ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।