ঢাকাThursday , 2 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিনির্ভর ইসলামী সেবার নতুন দিগন্ত ‘খেদমত অ্যাপ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ

banglaprime24
July 2, 2026 5:28 am
Link Copied!

ইসলামী অঙ্গনের সেবাকে আরও সহজ, দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘খেদমত অ্যাপ’।

বুধবার (১ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকা সেন্ট্রাল কনভেনশন হল (ডিসিসি হল)-এ, মাওলানা রুহুল আমিন সাদীর সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলেমে-দ্বীন, ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন মসজিদ ও মাদরাসার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘খেদমত অ্যাপ’-এর উদ্বোধন ঘোষণা করেন এবং ডিজিটাল লঞ্চের মাধ্যমে অ্যাপটির কার্যক্রমের শুভসূচনা করেন।

এ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ইসলামী অঙ্গনের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা সময়ের দাবি ছিলো। ‘খেদমত অ্যাপ’ সেই প্রয়োজন পূরণে একটি যুগোপযোগী ও বাস্তবধর্মী উদ্যোগ। এর মাধ্যমে মসজিদ, মাদরাসা, ইসলামী প্রতিষ্ঠান, ইমাম, মুয়াজ্জিন, খতিব, হিফজ ও নাজেরা বিভগের শিক্ষক, প্রাতিষ্ঠানিক হিসেব-নিকেশসহ ইসলামী অঙ্গনের বিভিন্ন সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইসলামী প্রতিষ্ঠান ও জনবলের জন্য উপযুক্ত সেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি কার্যকর ডিজিটাল মাধ্যমের অভাব ছিল। ‘খেদমত অ্যাপ’ সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খেদমত এ্যাপের প্রধান উদ্যোক্তা ও পরিচালক মাওঃ আরিফ বিন বাশার জানান, খেদমত অ্যাপের মাধ্যমে ইসলামী প্রতিষ্ঠানের জন্য জনবল নিয়োগ, যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ, বিভিন্ন ইসলামী সেবার সমন্বয় এবং ভবিষ্যতে আরও বহুমুখী সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, প্রযুক্তিকে ইসলামী সেবার কল্যাণে ব্যবহার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি, উম্মাহর কল্যাণ এবং ‘খেদমত অ্যাপ’-এর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।