ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

banglaprime24
July 17, 2026 4:03 pm
Link Copied!

অর্থমন্ত্রী বলেন, বন্যার শুরু থেকেই সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।তিনি জানান, জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।