ঢাকাSaturday , 13 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

banglaprime24
June 13, 2026 10:55 am
Link Copied!

ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।
নবগঠিত বোর্ডে ড. এ জে এম এ রউফকে চেয়ারম্যান এবং অধ্যাপক ড. মো: সামসুজ্জোহাকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। বোর্ডের অন্যান্য পরিচালক হিসেবে রয়েছেন মো. আবদুল ওয়াজেদ, মূর্তজা সাইফুল আলম, প্রফেসর ড. রাজিব সরকার, মো. মেহেদী হাসান এবং মাসুমা চৌধুরী।
রাজধানীর করবেল ইন্টারন্যাশনাল লিমিটেডের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত এজিএমে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য সোয়েব চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মূর্তজা সাইফুল আলম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. রফিকুল ইসলাম। পরে ২০২৫ সালের বার্ষিক কার্যক্রম ও অর্জনের প্রতিবেদন উপস্থাপন করেন ড. এ জে এম আবদুর রউফ।
এ সময় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ২০২৬-২০২৭ সালের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ কেন্দ্র (নিবন্ধিত নাম: ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি) ২০০১ সালে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।