ঢাকাSunday , 26 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন সংগঠনের ২৪ নেতাকর্মীর জেডিপিতে যোগদান

banglaprime
July 26, 2026 7:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, এবি পার্টি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ২৪ জন সাবেক নেতাকর্মী জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টিতে (জেডিপি) যোগ দিয়েছেন।

দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শ্যামল বাংলা রিসোর্টে অনুষ্ঠিত জেডিপির জাতীয় সমন্বয় সভায় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল্লাহ নোমান, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাবের আহমেদ ও সাজ্জাদ খান, এবি পার্টির সাবেক নেতা নাফিজ ইমতিয়াজ শিমুল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. সারোয়ার মোরশেদ, জহিরুল ইসলাম অমি ও আবদুল হামিদ। এছাড়া সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলামও জেডিপিতে যোগ দিয়েছেন।

এ ছাড়া যোগদানকারীদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম সুমন, ইঞ্জিনিয়ার মুতাসিম বিল্লাহ, নেছার উদ্দিন, মাহমুদুল ইসলাম সাগর, মানিষা আক্তার শ্রুতি, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, মোহাম্মদ ইসরাফিল আমিন, জান্নাতুল ফেরদৌস সোমা, জিহাদুল ইসলাম, মো. শাহ পরান সায়েম, মো. তারেকুল ইসলাম ও মাহফুজ ইসলাম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবযোগদানকারীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে শিগগিরই দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হবে।

  • উল্লেখ্য, বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শকে ভিত্তি করে গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।