ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শুধু মুখে মুখে শুনছি টুপ করে চলে আসবেন: হাসিনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী

banglaprime24
November 26, 2026 2:17 pm
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ১:৫৬ পিএম

শেখ হাসিনা টুপ করে চলে আসবেন- শুধু মুখে মুখে এমন কথা শুনছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

আরও পড়ুন: কক্সবাজারে সেনাবাহিনীর স্টিকারযুক্ত জিপ থেকে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি আসার তো কোনো স্টেপ নেননি। উনি শুধু এই জিনিসটা, একটা জিনিস দাঁড়াচ্ছেন। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।