ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত

banglaprime24
November 27, 2026 9:19 am
Link Copied!

সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত শোধনাগারটিতে হামলার পর আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কর্মী নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শোধনাগারটির দৈনিক ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার নিন্দা জানিয়ে জোটটি পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার পরে আল-মালিকি আরও দাবি করেন, জাজান শোধনাগারে হামলায় ব্যবহৃত হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে জোটের বাহিনী। ইয়েমেনের হোদেইদা প্রদেশে ওই উৎক্ষেপণকেন্দ্রটি অবস্থিত ছিল বলে জানান তিনি।

তবে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগের দিন হুথিরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এবং লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার দাবি করেছিল। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই জাজান শোধনাগারে নতুন এই হামলার ঘটনা ঘটল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।