ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘চিকেনস নেক’ নিয়ে ভারতের উদ্বেগ, শিলিগুড়ি সফরে যাচ্ছেন অমিত শাহ

banglaprime
July 17, 2026 2:40 pm
Link Copied!

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর (চিকেনস নেক) পরিদর্শনে তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে তিনি সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অগ্রগতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে শনিবার শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন অমিত শাহ। সেখানে বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সীমান্ত নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বৈঠক করার কথা রয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা শিলিগুড়ি করিডর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। নেপাল ও বাংলাদেশের মধ্যবর্তী অবস্থান এবং ভারত-চীন-ভুটান সীমান্তের নিকটবর্তী হওয়ায় অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারতের নিরাপত্তা কৌশলে বিশেষ গুরুত্ব বহন করে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের সফরে সীমান্ত ব্যবস্থাপনা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।