ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

banglaprime24
November 25, 2026 8:54 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এই শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ এবং অঞ্চল। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়তে পারে চীন।

নতুন শুল্কের হার অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। অন্য দেশ ও অঞ্চলগুলোর ক্ষেত্রে শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে।

আরও পড়ুন: প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এডওয়ার্ড স্টোরটন ৬৮ বছর বয়সে প্রয়াত: সংবাদমাধ্যমে শোকের ছায়া

তবে ট্রাম্পের সঙ্গে আগে হওয়া কিছু বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা থাকায় কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কম হতে পারে।

এর আগে গত মার্চে হোয়াইট হাউজ বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে তদন্ত শুরু করে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর নতুন এই তদন্ত শুরু করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় এসব তদন্ত পরিচালিত হয়েছে। এতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতের বাণিজ্যনীতি পর্যালোচনা করা হয়েছে।

সেকশন ৩০১-এর তদন্তে বিদেশি সরকারগুলোর নীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ক্ষতি করছে কি না, তা খতিয়ে দেখা হয়।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বেশ কয়েক দফায় শুল্কও আরোপ করেছেন। তার দাবি, এ নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।