ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক অস্ত্রের ব্যবহার আরও বহুমুখী করার নির্দেশ কিম জং উনের

banglaprime24
November 26, 2026 1:45 pm
Link Copied!

কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার আরও বহুমুখী করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, দেশটির পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার অজ্ঞাত একটি স্থানে পারমাণবিক অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন কিম। এর আগে একাধিকবার তিনি ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না।

আরও পড়ুন: হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে জানা গেছে, কিম বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে উৎপাদন খাতকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আধুনিক যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সামরিক গুরুত্ব এবং সবচেয়ে বিপজ্জনক শত্রু রাষ্ট্রের সঙ্গে সীমান্তসংলগ্ন অবস্থানের বাস্তবতা থেকে এ কাজ জরুরি হয়ে উঠেছে।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সারি সারি পারমাণবিক ওয়ারহেডের মতো দেখতে বস্তু পরিদর্শন করছেন কিম। বস্তুগুলোর কিছু অংশ ঝাপসা করে দেওয়া হয়েছে। কয়েকটির সামনের অংশে লাল রং দেখা যায়। অন্য একটি ছবিতে চাকার ওপর বসানো কয়েকটি ধাতব নলাকার যন্ত্র পরীক্ষা করতে দেখা যায় তাকে।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে কিম বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব নিশ্চিত করার মূল ভিত্তি হলো পারমাণবিক নীতি। দেশটির সর্বোচ্চ আইনে এই নীতি অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, কেউ তাদের সংবিধানের বিরুদ্ধে যেতে বাধ্য করতে পারে না বা সংবিধান পরিবর্তনের চেষ্টা করার অধিকারও কারও নেই। তার ভাষায়, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবে পরিণত হয়েছে।

২০২৩ সালে উত্তর কোরিয়া তাদের সংবিধানে পারমাণবিক অস্ত্রনীতি অন্তর্ভুক্ত করে। এর এক বছর আগে দেশটি একটি আইন পাস করে, যেখানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদাকে অপরিবর্তনীয় ঘোষণা করা হয়।

এদিকে, উত্তর-পূর্ব এশিয়ায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট ‘অকাস’-এর মতো ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন বলে অভিযোগ করেছেন কিম। তার দাবি, আঞ্চলিক মিত্রদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংগ্রহে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার এমন সাবমেরিন সংগ্রহের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।