ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় এভারকেয়ার হাসপাতালকে দেড়লাখ টাকা জরিমানা

banglaprime24
November 27, 2026 9:22 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৯:০২ এএম

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে এভারকেয়ার হাসপাতালকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় সিভিল সার্জন কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

সন্ধ্যায় মো. কাউছার মিয়া বলেন, কুমিল্লা এভারকেয়ার হাসপাতালে রায়হানুল হাসান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই ডিউটি চিকিৎসকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত রোগী দেখতেন। তিনি নিজেকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে দাবি করেন। তবে যাচাই-বাছাই করে তার এ দাবির সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় তার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার এবং আতিক মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ ব্যক্তিকে দিয়ে এক্স-রে করানো, পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়। জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, এমওডিসি ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।