ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা তিন কারখানায়

banglaprime24
November 25, 2026 6:42 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৬:৩০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শ্রমিক আন্দোলনের কারণে তিনটি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিলো।

আরও পড়ুন: ঘুস না দিলে বদলির হুমকি, টাকা ছাড়া সেবা দেন না শিক্ষা কর্মকর্তা

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের পর থেকে কারখানা থেকে বের হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিক আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাদের বিভিন্ন দাবি রয়েছে। এসব দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মসূচি পালন করছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানান তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি।

এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

এবিষয়ে তিনি বলেন, শ্রমিকেরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ এখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।