ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার

banglaprime24
November 27, 2026 12:47 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ১২:১৪ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ।

আরও পড়ুন: গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার সময় শ্রীমঙ্গল কামাসিদ এলাকায় রাস্তার পাশে একটি আহত হনুমান দেখতে পান স্থানীয়রা। হনুমানটিকে প্রাথমিক চিকিৎসার উদ্দেশে স্থানীয় বাসিন্দা হাজী কুরুশ মিয়ার বাসায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে কুরুশ মিয়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে আহত হনুমানটিকে পর্যবেক্ষণ করে শনাক্ত করা হয় এটি একটি সোনালী হনুমান (Golden Langur)।

পরবর্তীতে আহত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়। উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য জানকীছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আহত হনুমানটির চিকিৎসা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।