ঢাকাMonday , 27 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৭৪ বছর পর আটলান্টিকের তলদেশে ১৯৫২ সালের সেই প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

banglaprime24
July 27, 2026 10:56 am
Link Copied!

পুয়ের্তো রিকো উপকূলের কাছাকাছি আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশ থেকে প্রায় ৭৪ বছর আগে নিখোঁজ হওয়া প্যান আমেরিকান এয়ারলাইনসের একটি ঐতিহাসিক বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন গবেষকরা। ১৯৫২ সালের ১১ এপ্রিল সংঘটিত এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরই বিশ্বজুড়ে বাণিজ্যিক বিমানে যাত্রীদের নিরাপত্তা ব্রিফিং বা সেফটি প্রটোকল বাধ্যতামূলক করা হয়েছিল। সাম্প্রতিক এই অনুসন্ধানে আধুনিক জলবায়ু ও সমুদ্র গবেষণা প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।

ডিসকভারি চ্যানেলের ‘এক্সপেডিশন আননোন’ দল এবং এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে হাই-রেজোল্যুশন সোনার প্রযুক্তি এবং অত্যাধুনিক রোবট ড্রোন ব্যবহার করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট গভীরে পানির নিচে চালানো দীর্ঘ তল্লাশির পর বিমানটির দুটি টুকরো শনাক্ত করা সম্ভব হয়। প্রকাশিত ছবিতে বিমানটির গায়ে প্যান অ্যামের লোগো এবং পরিচিতি স্পষ্ট দেখা গেছে, যা এটিকে নিশ্চিতভাবে ১৯৫২ সালের সেই আলোচিত দুর্ঘটনা বলেই প্রমাণ করে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৫২ সালের এপ্রিল মাসে ৬৯ জন আরোহী নিয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করা ডগলাস ডিসি-৪ মডেলের ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। বিমানের ডান পাশের দুটি ইঞ্জিন সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় পাইলট বাধ্য হয়ে আটলান্টিক মহাসাগরের বুকে জরুরি অবতরণ করেন। যদিও প্রাথমিক ধাক্কায় প্রায় সবাই বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেসময় যাত্রীদের জন্য উড্ডয়নপূর্ব কোনো জরুরি নিরাপত্তা নির্দেশনা বা সেফটি ব্রিফিং দেওয়ার নিয়ম না থাকায় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক তৈরি হয়। শেষ পর্যন্ত কোস্টগার্ড ও বিমানবাহিনীর সহায়তায় মাত্র ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫২ জন প্রাণ হারান।

এই মর্মান্তিক ঘটনার পরই বিশ্ব এভিয়েশন শিল্পে নিরাপত্তা নিয়মে এক যুগান্তকারী পরিবর্তন আসে। বিমানে ওঠার পর লাইফ জ্যাকেটের ব্যবহার এবং জরুরি নির্গমণ পথ সম্পর্কে যাত্রীদের অবগত করা বাধ্যতামূলক করা হয়, যা আজও বিশ্বব্যাপী কঠোরভাবে মেনে চলা হয়। গবেষক দল জানিয়েছে, ধ্বংসাবশেষটি যেহেতু দুর্ঘটনার শিকার যাত্রীদের শেষ আশ্রয়স্থল বা সমাধিস্থল হিসেবে পরিগণিত, তাই এটিকে সমুদ্রের তলদেশ থেকেই তোলার কোনো পরিকল্পনা নেই। এর পরিবর্তে পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এভিয়েশন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি মনে রাখতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।