ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভাটারায় দুইটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

banglaprime24
November 27, 2026 5:35 am
Link Copied!

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ | ৩:৫৬ এএম

রাজধানীর ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

আরও পড়ুন: মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

গ্রেফতাররা হলো রুহুল আমিন (৩১) ও ইয়াসিন (২৬)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ভাটারা থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০মিনিটের দিকে ভাটারা থানাধীন নূরের চালা বোটঘাট এলাকায় থানার একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রুহুল আমিন ও ইয়াসিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান তিনি। 

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।