ঢাকাThursday , 16 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

banglaprime
July 16, 2026 7:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | BanglaPrime24

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের স্মরণে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

দিবসটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, আন্দোলনে আহত অনেকেই আজও শারীরিক কষ্ট ও প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। তাঁর ভাষায়, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; বরং এটি গণতন্ত্রকামী মানুষের সাহস, আত্মত্যাগ ও ঐক্যের বহিঃপ্রকাশ।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৬ জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তিনি উল্লেখ করেন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আবু সাঈদের দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন, দুর্নীতি এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠার প্রত্যয় ব্যক্ত করেন।

২০২৪ সালের জুলাইয়ের ঘটনাপ্রবাহ পরবর্তীকালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ তৈরি করে। সেই আত্মত্যাগ ও সংগ্রামকে স্মরণ করতেই প্রতিবছর ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।