ঢাকাSaturday , 14 March 2026
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. তথ্য-প্রযুক্তি
  5. বানিজ্য
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘বরগুনার পর্যটন শিল্পকে বিকশিত করার দাবি’

banglaprime24
March 14, 2026 4:19 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

পর্যটন, নদী ও বনাঞ্চল সমৃদ্ধ জনপদ বরগুনা। এই জেলার পর্যটন শিল্পকে বিকশিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নিয়ে বক্তারা জেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, পর্যটন, নদী, বনাঞ্চল ও মৎস্য খাতের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।পাশাপাশি জেলার উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের কাছে দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনা ও সভাপতি আব্দুল খালেক লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ডিভিশলাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মাহবুব সৈকত, জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া, সংগঠনের উপদেষ্টা বাছেদ আকন, ইউনুস সোহাগ,
ইটিসি নিউজ ও রেল নিউজের সম্পাদক মেহেদী হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহের শান্তির জন্য মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।