ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ

banglaprime24
November 23, 2026 3:00 pm
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

এর আগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।

তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় চান ফুয়াদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন নির্ধারণ করেন।

এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ফুয়াদের ওই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।