ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৫৮ রানের জুটিতেই রেকর্ডের পাতায় তামিম-মাহফিজুল

banglaprime24
November 25, 2026 3:34 pm
Link Copied!

সেঞ্চুরিয়নে টেস্টে প্রথম ইনিংসে দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। প্রথম দল হিসেবে এই ভেন্যুতে প্রথম ইনিংসে একশর আগে অলআউট হয়েছিল টাইগাররা। তবে প্রথম ইনিংসে ১৩ রানের জুটি গড়া মাহফুজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়েছেন। 

৬ উইকেটে ৪৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে আর ব্যাটিংয়েই নামেনি স্বাগতিকরা। ৪০৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফুজুল ইসলাম মিলে গড়েন ৫৮ রানের জুটি। 

আরও পড়ুন: ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সোয়ালের প্রেমের গুঞ্জন: সেলফি থেকে ক্যাফে এবং ভাইরাল ভিডিওর সত্যতা

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের কোনো ইনিংসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। এর আগে এই রেকর্ড ছিল আল শাহরিয়ার রোকন ও হান্নান সরকারের। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ট্যুরে পচেস্ট্রুফুম টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানের জুটি গড়েছিলেন তারা। 

রেকর্ড গড়ার কিছুক্ষণ পরই অবশ্য ওপেনিং জুটি ভেঙেছে বাংলাদেশের। ৪৮ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করে উইয়ান মুল্ডারের শিকার হয়ে ফেরেন তামিম।  

এর আগে সকালের শুরুতে সতর্ক থাকলেও আস্তে আস্তে আক্রমণ চালানো শুরু করেন তামিম ও রবিন। প্রথম ৬ ওভারে ১৩ রান তোলা দুজনে পরের ৩ ওভারে তোলেন আরও ২৭ রান। তবে ওপেনিংয়ে রেকর্ড গড়ার ৫ বলের ব্যবধান দুই উইকেট হারিয়ে আবার চাপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার বৃত্তে আটকে থাকা মুমিনুল ফিরেছেন শূন্য রানে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।