ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ হলো- ব্যালন ডি’অরে কাদেরকে ভোট দিয়েছেন মেসি?

banglaprime24
November 25, 2026 4:35 pm
Link Copied!

ব্যালন ডি’অরে আটবারের রেকর্ডজয়ী লিওনেল মেসি শুধু পুরস্কার জয়ের মধ্যেই নিজের কীর্তি সীমাবদ্ধ রাখেননি, বিভিন্ন সময়ে ভোট দিয়ে পছন্দের ফুটবলারদেরও বেছে নিয়েছেন। ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির দেওয়া সব ভোটের তালিকা। তাতে দেখা গেছে, তার পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন চার আর্জেন্টাইন ফুটবলার। পাশাপাশি বার্সেলোনায় তার সাবেক সতীর্থদের আধিপত্যও স্পষ্ট।

ফ্রান্স ফুটবলের প্রকাশিত তালিকায় রয়েছে মেসির অংশ নেওয়া ১১টি ভোটের হিসাব। এর মধ্যে পাঁচবার তিনি ব্যালন ডি’অরের মূল পুরস্কারের জন্য ভোট দিয়েছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়করা এই পুরস্কারের ভোটার ছিলেন। পরে ২০২১ সাল থেকে তরুণ ফুটবলারদের স্বীকৃতি দেওয়া কোপা ট্রফির ভোটে অংশ নেন মেসি।

আরও পড়ুন: মেসি ও স্কালোনিকে আর্জেন্টিনার দায়িত্বে থাকার আকুল আহ্বান দি মারিয়ার

মেসির ভোটের তালিকায় চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, হ্যাভিয়ের মাচেরানো ও আলেহান্দ্রো গারনাচো। আগুয়েরো জায়গা পেয়েছেন দুবার। ডি মারিয়া ও মাচেরানো ছিলেন ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে, আর গারনাচো জায়গা পেয়েছেন কোপা ট্রফির ভোটে।

মেসির ব্যালন ডি’অরের ভোটে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়েছে। তিনি কেবল বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ ছিলেন, এমন ফুটবলারদেরই বেছে নিয়েছেন। তার সবচেয়ে নিয়মিত পছন্দ ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। পাঁচবারের ভোটেই ইনিয়েস্তা ছিলেন মেসির সেরা তিনে, এর মধ্যে দুবার তাকে প্রথম স্থানেও রেখেছেন।

২০১৪ সালের ভোটটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর ওই বছর মেসি প্রথম স্থানে রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াকে। আর তৃতীয় স্থানে ছিলেন হ্যাভিয়ের মাচেরানো। ভোটের নিয়ম অনুযায়ী, প্রথম স্থান পাওয়া ফুটবলার পাঁচ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা তিন পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা এক পয়েন্ট পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।