ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সামর্থ্যের ঘাটতি আছে, স্বীকার করলেন শান্ত

banglaprime24
November 25, 2026 8:30 pm
Link Copied!

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও উঠে এসেছিল চারে। কিন্তু সেই সাফল্যের পর টানা ৫ টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। ৩ হারের সঙ্গে দুই ম্যাচ ড্র হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বড় ব্যবধানে হার সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। সেই প্রেক্ষিতে নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধতার কথাও স্বীকার করে নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তন: গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

ডারউইনের সাফল্যের পর বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে প্রত্যাশা বেড়েছিল। কিন্তু এরপর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিপক্ষের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। কেন এমন হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে সামর্থ্যের ঘাটতির বিষয়টি এড়িয়ে যাননি শান্ত।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝখানে। আমাদের নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। ম্যাচ হারা-জেতা থাকবে। কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, সেটা খুঁজে বের করতে হবে।’

শুধু জয়-পরাজয় দিয়ে দলের অগ্রগতি বিচার করতে চান না শান্ত। তার মতে, দেশের মাটিতে কিংবা বিদেশে; যেখানেই খেলা হোক, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা জরুরি। সাম্প্রতিক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সিরিজের আগে ঘাটতিগুলো নিয়ে কাজ করতে চান তিনি।

শান্ত বলেন, ‘আমরা দেশে খেলি বা দেশের বাইরে খেলি, ম্যাচ হারি বা জিতি, ব্যাটিং বলেন, বোলিং বলেন কিংবা ফিল্ডিং-একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যেন খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে কোন জায়গায় ভুল হচ্ছে, সেগুলো খুঁজে বের করে কীভাবে আরেকটু ধারাবাহিক হতে পারি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।