ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করতো’ বিস্ফোরক দাবি খাজার

banglaprime24
November 25, 2026 8:54 pm
Link Copied!

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি বা ‘স্যান্ডপেপারগেট’ ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার প্রায় আট বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। তার দাবি, ২০১৮ সালের ওই ঘটনার আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব দলই কোনো না কোনোভাবে বল টেম্পারিং করতো। এ প্রসঙ্গে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার নামও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ‘দ্য গ্রেড ক্রিকেটার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে খাজা জানান, কেপটাউন টেস্টের আগের দুই বছরে বল টেম্পারিংয়ের বিষয়টি অস্ট্রেলিয়া দলের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসায় ক্রিকেটাররা বিষয়টিকে বড় কোনো অপরাধ হিসেবে দেখতেন না। এমনকি সতীর্থ ক্যামেরন ব্যানক্রফট যখন স্যান্ডপেপার নিয়ে মাঠে নামতে যাচ্ছিলেন, তখনও তাকে সরাসরি নিষেধ করেননি খাজা।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবিতে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক স্বাক্ষর, ভাঙার মুখে গিনেস রেকর্ড

সেই সময় ব্যানক্রফটের পাশেই বসেছিলেন খাজা। কেন তাকে থামাননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি খুবই সৎভাবে বলছি, আমি তাকে বলিনি যে, এটা করো না। আমি শুধু বলেছিলাম, সাবধানে থেকো।’

এর ব্যাখ্যায় খাজা জানান, সেদিন বৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে বল অস্বাভাবিকভাবে সুইং করলে আম্পায়ারদের সন্দেহ হতে পারে, সেটিই ছিল তার চিন্তা। খাজার ভাষায়, ‘আমি বলেছিলাম, একটু সাবধানে থেকো। কারণ বৃষ্টির মধ্যে বল যদি অনেক বেশি সুইং করে, তাহলে বিষয়টি খুব সহজেই চোখে পড়বে।’

নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি আরও বলেন, ‘আমি তাকে বলিনি, সাবধান থেকো, এটা করো না। আমি শুধু বলছিলাম, সাবধানে থেকো। আর আমিও এখানে কোনো সাধু নই।’

খাজার বক্তব্যের মূল সুর ছিল, দীর্ঘদিনের চর্চায় বল টেম্পারিংয়ের প্রতি ক্রিকেটারদের সংবেদনশীলতা কমে গিয়েছিল। তার মতে, কেপটাউন টেস্টের আগের দুই বছরে একাধিকবার কেউ চাইলে এই চর্চা বন্ধ করার কথা বলতে পারতেন। কিন্তু বিষয়টি তখন এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল যে কেউ প্রতিবাদ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।