ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইমানের ৫৬তম শাখা: আত্মীয়তা রক্ষা করা

banglaprime24
November 25, 2026 8:54 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৮:৫১ পিএম

ইসলাম এমন এক সমাজব্যবস্থার শিক্ষা দেয়, যেখানে প্রত্যেকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের কল্যাণে ভূমিকা রাখবে। এই পরার্থপরতার চর্চা শুরু হয় পরিবার থেকে এবং বিস্তৃত হয় আত্মীয়তার বন্ধনে। এ কারণেই ইসলাম পরিবারের পর আত্মীয়তার সম্পর্ক রক্ষা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং সুখে-দুঃখে পাশে দাঁড়ানোকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন: মানুষের ব্যাপারে খারাপ ধারণা কত বড় পাপ?

আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষার নির্দেশ দিয়েছেন এবং তা ছিন্ন করাকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।’ (সুরা মুহাম্মদ: ২২) পরের আয়াতেই তিনি এ ধরনের মানুষের পরিণতি উল্লেখ করে বলেন, ‘এরাই তারা, যাদেরকে আল্লাহ অভিশপ্ত করে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন।’ (সুরা মুহাম্মদ: ২৩)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।