ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা, বন্ধ ২৯ শাখা

banglaprime24
November 26, 2026 3:23 pm
Link Copied!

দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। হামলার পেছনে কারও অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া হামলার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, হামলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনার অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। হামলায় কারও অর্থায়নের যোগসূত্র রয়েছে কি না, তা অনুসন্ধানের পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট সঞ্চিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। আর সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে ব্যাংকটির।

ব্যাংক সূত্রে জানা গেছে, শাখা বন্ধ থাকায় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ঋণ কার্যক্রমে এর প্রভাব পড়েছে। বর্তমানে ব্যাংকটির মৌসুমি ঋণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকেরা এ ঋণসেবা নিতে পারছেন না।

প্রতি বছর ঈদুল আজহা শুরুর ছয় মাস আগে গরু মোটাতাজাকরণ কর্মসূচির উদ্যোগ নেয় গ্রামীণ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ব্যাংকের সদস্যরা পশুপালনের জন্য ঋণ নিয়ে থাকেন। কিন্তু শাখা বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা পশুপালন ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় এসব শাখার গ্রাহকেরা ঋণসুবিধা পাচ্ছেন না। এতে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।