ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘরে থাকা ৩ উপকরণেই ঝটপট বানান মজাদার চকলেট কেক

banglaprime24
November 26, 2026 5:46 pm
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ৫:২৯ পিএম

কেক খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে কেক তৈরির সব উপকরণ নেই? চিন্তার কিছু নেই। রান্নাঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই তৈরি করতে পারেন মজাদার চকলেট কেক। এর জন্য প্রয়োজন হবে না ওভেন, বেকিং পাউডার কিংবা মাখন। অল্প সময়ে সহজ পদ্ধতিতে তৈরি এই কেক বিকেলের নাশতা কিংবা শিশুদের টিফিনের জন্যও হতে পারে দারুণ আয়োজন।

আরও পড়ুন: বর্ষায় অপরূপ রূপ নিয়েছে চলনবিল: পরিবেশবান্ধব পর্যটনের অপার সম্ভাবনা

প্রথমে চকলেট বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। ব্লেন্ডার না থাকলে পরিষ্কার পলিথিনে বিস্কুট রেখে বেলনা দিয়ে গুঁড়া করতে পারেন। একটি বড় বাটিতে বিস্কুটের গুঁড়া ঢেলে অল্প অল্প করে দুধ মেশান। এবার ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে মিশ্রণে কোনো দলা না থাকে। মিশ্রণটি খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না। কেকের ব্যাটারের মতো ঘনত্ব রাখতে হবে।

এবার ব্যাটারের মধ্যে এক চা চামচ ইনো দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। ইনো মেশানোর পর বেশি সময় ফেলে রাখবেন না।একটি কেকের পাত্রে সামান্য তেল মাখিয়ে নিন। চাইলে বাটির নিচে বাটার পেপারও দিতে পারেন। এবার তৈরি করা ব্যাটার পাত্রে ঢেলে দিন।

একটি গভীর কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে গরম করুন। এরপর কেকের পাত্রটি স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে দিন। কম আঁচে প্রায় ২৫-৩০ মিনিট বেক করুন। টুথপিক ঢুকিয়ে পরীক্ষা করুন। পরিষ্কার বেরিয়ে এলে কেক তৈরি। ঠান্ডা হলে পাত্র থেকে বের করে পরিবেশন করুন।

আপনি চাইলে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন। তবে যদি ইনস্ট্যান্ট চকলেট কেকের ক্রেভিং মেটাতে চান তাহলে শুধুই খেতে পারেন।

কেক আরও সুস্বাদু করতে চাইলে ওপরে গলানো চকলেট বা চকলেট চিপস ছড়িয়ে দিতে পারেন। তবে এগুলো ঐচ্ছিক। মনে রাখবেন, ইনো ব্যবহারের পর ব্যাটার বেশি নাড়াচাড়া করবেন না। এতে কেকের ভেতরটা নরম ও তুলতুলে হওয়ার সম্ভাবনা বাড়বে। মাত্র তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে ঘরোয়া চকলেট কেক। এবার চায়ের কাপের সঙ্গে পরিবেশন করুন নিজের হাতে তৈরি মজাদার এই কেক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।