ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে সনদ, সবই আসবে কেন্দ্রীয় নজরদারিতে

banglaprime24
November 27, 2026 12:14 am
Link Copied!

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ | ১১:৫৫ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় নজরদারির আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এর আওতায় কোনো শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই তার তথ্য পাঠাতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। এসব তথ্য সংরক্ষণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। মূলত সনদ বাণিজ্য, জালিয়াতি ও অন্যান্য অনিয়ম বন্ধে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন: ১৪ বছর বয়স থেকেই কারিগরি ও এআই শিক্ষার সুযোগ

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য ইউজিসিতে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে এসব তথ্য সংরক্ষণ করবে। সেই তথ্যের ভিত্তিতে সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কোন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার শিক্ষাজীবনের তথ্য কী—সবকিছু কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।

কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ বাণিজ্যের কথা তুলে ধরে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রি করে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থী ভর্তি থেকে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি থাকা প্রয়োজন।

ড. এহছানুল হক মিলন বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করে না। সব শিক্ষকও অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, যেসব জায়গায় অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।