ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলা
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. তথ্যপ্রযুক্তি
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষক বদলিতে নতুন নীতিমালা: ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো ৭ নতুন শর্ত

banglaprime
July 18, 2026 4:13 pm
Link Copied!

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলা, জেলা ও বিভাগীয় বদলি কমিটি থেকে ‘গণ্যমান্য ব্যক্তি’ রাখার বিধান বাতিল করে তাদের পরিবর্তে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় বদলি কমিটির গঠনেও পরিবর্তন আনা হয়েছে এবং শিক্ষক বদলির ক্ষেত্রে সাতটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে।

গত ২১ জুন প্রণীত নীতিমালায় বদলি কমিটিতে সভাপতির মনোনীত দুজন ‘গণ্যমান্য ব্যক্তি’ রাখার বিধান ছিল। তবে এই শব্দের স্পষ্ট সংজ্ঞা না থাকায় শিক্ষা প্রশাসন ও শিক্ষক মহলে সমালোচনা সৃষ্টি হয়। অনেকের আশঙ্কা ছিল, এতে বদলি প্রক্রিয়ায় তদবির ও প্রভাব খাটানোর সুযোগ বাড়তে পারে।

সমালোচনার পর গত বৃহস্পতিবার সংশোধিত নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালায় উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’র পরিবর্তে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় বদলি কমিটির সভাপতির পদেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমিটির সভাপতি হবেন। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)।

বদলিতে যুক্ত হলো ৭ নতুন শর্ত

  • চাকরির কমপক্ষে দুই বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না এবং বদলির পর তিন বছর পূর্ণ হওয়ার আগে পুনর্বদলি করা যাবে না।
  • কেবল শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে।
  • শিক্ষকের আবেদন ছাড়া বদলি করা যাবে না; তবে জনস্বার্থে বা প্রশাসনিক প্রয়োজনে জাতীয় কমিটির অনুমোদনে বদলি সম্ভব।
  • যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক রয়েছেন অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০-এর বেশি, সেখান থেকে বদলি করা যাবে না।
  • একই বিদ্যালয় থেকে একাধিক আবেদন হলে জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন।
  • একটি বিদ্যালয়ে সর্বোচ্চ তিনজন শিক্ষককে সংযুক্তি পদায়ন করা যাবে।
  • সব শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষিকারা স্থায়ী ঠিকানা বা স্বামীর ঠিকানার নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নতুন নীতিমালার মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।