ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা

banglaprime24
November 22, 2026 5:12 pm
Link Copied!

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ২:৪৬ পিএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

আরও পড়ুন: ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও উন্মুক্ত বাণিজ্য চায় মালয়েশিয়া

২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিভিল মিনি ট্রান্সফার (সিবিএল মানি ট্রান্সফার) কেন্দ্রে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণের পাশাপাশি প্রবাসীদের ভ্রমণ অনুমতিপত্র (ট্রাভেল পারমিট), পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়।

পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানে প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে প্রবাসীদের সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত জরুরি কার্যক্রম সম্পন্ন করা সহজ হয়েছে।

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ সহায়ক হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।