ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়: রাশেদ খাঁন

banglaprime24
November 23, 2026 3:00 pm
Link Copied!

আপা (শেখ হাসিনা) আর আসবে না, আপার ক্যানসার হয়েছে, আপা মৃ’ত্যুশয্যায়, আপা আর ফিরবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈকিব সহকারী রাশেদ খাঁন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: কোমরের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশি, পাশে দাঁড়াল হাইকমিশন

তিনি বলেন, প্রশাসনের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছেন, মনে করছেন যে আপা ডিসেম্বরে আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, অইযে মাশরাফি বিন মোর্তজারা মনে করছেন যে আপা আবার ফিরবে, আপা ক্ষমতায় যাবে, আমাকে মন্ত্রী বানাবে। তাদেরকে বলতে চাই আপা আর আসবে না। সুতরাং যারা আপা আপা করবে তাদের ঝাটা পেটা করবেন, এদেরকে বিদায় করবেন।

যেখানে আওয়ামী লীগ মিছির করবে- বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃত্ববৃন্দকে বলব আপনারা খালি হাতে মিছিল করবেন না। খাগড়াছড়িতে দেখেন নাই আমাদের বিএনপির বন্ধুরা মোটরসাইকেল নিয়ে নেমেছিল আর ওরা অস্ত্র নিয়ে নেমে সেখানে প্রতিহত করেছে, সুতরাং খালি হাতে আর কেউ মিছিলে নামবেন না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন মৃত লাশ। অই লাশকে যারা জিন্দা করার চেষ্টা করবে ওদেরকে মানুষ প্রতিহত করবে। সুতরাং সাবধান এবং সতর্ক হয়ে যান। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।