ঢাকাMonday , 23 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

banglaprime24
November 23, 2026 2:59 pm
Link Copied!

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি।

আরও পড়ুন: ধোঁয়াশায় আচ্ছন্ন মালদ্বীপ, মালেসহ বিভিন্ন শহরে রেড অ্যালার্ট

দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।’

দুলু আরও বলেন, ‘​আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’

আমার জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দল যেভাবে ৫ই আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে আমরা নামিয়েছি, দেশের জনগণ ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমরা সারামাস নাটোরের জনগণকে নিয়ে আমরা রাস্তায় থাকবো বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির  আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতৃবৃন্দ।

এর আগে, নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।