ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা সোহেল খান আর নেই

banglaprime24
November 24, 2026 11:15 am
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।  

তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। 

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও ‘অশনি সংকেত’-এর অজানা স্মৃতি জানালেন ববিতা

তার পরিবার সূত্র জানিয়েছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে অভিনেতার মৃত্যু হয়।

'নসীব' সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা। 

শুটিং ইউনিট সূত্র সংবাদ মাধ্যমে জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।