ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারের কাছে হার মানলেন বিশ্বখ্যাত গিটারিস্ট

banglaprime24
November 26, 2026 1:45 pm
Link Copied!

বিশ্বখ্যাত পপ-রক ব্যান্ড দুরান দুরানের গিটারিস্ট ও গীতিকার অ্যান্ডি টেলরের লেখা ও সুর করা বেশ কয়েকটি গান বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হাংরি লাইক দ্য উলফ’, ‘রিও’ ও ‘গার্লস অন ফিল্ম’। ২০১৮ সালে তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল।

সেই অ্যান্ডি টেলর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার (২৩ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার তার পরিবার ও ব্যান্ডের সাবেক সহশিল্পীরা যৌথ বিবৃতিতে মৃত্যুর খবর জানান।

আরও পড়ুন: ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সোয়ালের প্রেমের গুঞ্জন: সেলফি থেকে ক্যাফে এবং ভাইরাল ভিডিওর সত্যতা

পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তার স্ত্রী ট্রেসি উইলসন-টেলর বলেন, ‘বিশ্বের কাছে অ্যান্ডি ছিলেন একজন অসাধারণ গিটারিস্ট। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন সবচেয়ে ভালো স্বামী, স্নেহশীল বাবা এবং গর্বিত দাদা।’

অন্যদিকে ব্যান্ডের সদস্য সাইমন লে বন, নিক রোডস, জন টেলর ও রজার টেলর অ্যান্ডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, ব্যান্ডের শুরু থেকেই অ্যান্ডি তাদের সঙ্গে ছিলেন। তার গিটার বাজানোর স্বতন্ত্র ধরন ও সংগীতের প্রতি আবেগ দুরান দুরানের সুরে আলাদা মাত্রা যোগ করেছিল।

অসুস্থতার সঙ্গে তিনি সাহস, সততা ও দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

১৯৬১ সালে ইংল্যান্ডের টাইনমাউথে জন্ম অ্যান্ডি টেলরের। নর্থম্বারল্যান্ডের কুলারকোটসে বেড়ে ওঠা এই সংগীতশিল্পী ১১ বছর বয়সে গিটার শেখা শুরু করেন। পরে পড়াশোনা ছেড়ে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ও ইউরোপে সংগীত সফরে বের হন। ১৯৮০ সালে বার্মিংহামে গিয়ে দুরান দুরানে যোগ দেন তিনি।

১৯৮১ সালে ইএমআই রেকর্ডসের সঙ্গে চুক্তির পর ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দুরান দুরান’ প্রকাশিত হয়। যুক্তরাজ্যে সাফল্য পাওয়ার পর ১৯৮২ সালে ‘রিও’ অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পায় দলটি।

পরবর্তী সময়ে একক সংগীতজীবনও শুরু করেন অ্যান্ডি। ১৯৮৭ সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘থান্ডার’। স্ত্রী ট্রেসি উইলসন-টেলরের সঙ্গে তার চার সন্তান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।