ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্রামবাংলার আবহে আসছে ‘কে গো সখী ঘাটে আইলা’

banglaprime24
November 26, 2026 2:17 pm
Link Copied!

আধুনিক সংগীতের নানা আয়োজনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাংলার লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি। সেই শেকড়ের গান, গ্রামবাংলার প্রকৃতি ও মানুষের জীবনধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান পল্লী টিউন। প্রতিষ্ঠানটির নতুন আয়োজন ‘কে গো সখী ঘাটে আইলা’।

ইতোমধ্যে নরসিংদীর মনোহরদীতে দুই দিনব্যাপী গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গ্রামবাংলার চিরচেনা প্রকৃতি, নদীর ঘাট, মেঠোপথ ও লোকজ পরিবেশকে ঘিরে সাজানো হয়েছে ভিডিওর দৃশ্যগুলো।

আরও পড়ুন: অভিনেতা সোহেল খান আর নেই

গানের কথা ও সুরের পাশাপাশি দৃশ্যায়নেও বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

‘কে গো সখী ঘাটে আইলা’ গানটির কথা ও সুর করেছেন সাদাত হোসেন ও সাখাওয়াত। এতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ইমন আলিফ। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাকিল হাসান। এতে অভিনয় করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মেহেদী মিরাজ ও রেশমি।

পল্লী টিউনের প্রযোজনায় নির্মিত এই ভিডিওতে বাংলার মাটি, মানুষ, ভালোবাসা ও ঐতিহ্যকে সংগীতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে লোকজ আবহের মেলবন্ধনে গানটি শ্রোতা-দর্শকদের কাছে গ্রামীণ সংস্কৃতির আবেদন নতুনভাবে পৌঁছে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।