ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশে আরও ৭৪ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ১৩৩৮

banglaprime24
November 25, 2026 3:32 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৩:৩০ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৮ জন। এসময়ে সন্দেহজনক দুজন হামরোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কলাপাড়ায় স্পেশাল আল্ট্রাসনোগ্রাফী ও অর্থোপেডিক্স সেন্টারের উদ্বোধন

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে পাঠানো স্বাস্থ্যবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া দুজনের মধ্যে ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র বা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৯ জন। বিভাগভিত্তিক নতুন শনাক্তের মধ্যে ঢাকায় ৩৭ জন, সিলেটে ৩০ জন, চট্টগ্রামে ৫ জন এবং রংপুরে ২ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

এসময়ে নিশ্চিত হামে মোট ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।