ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫২

banglaprime24
November 25, 2026 4:38 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৪:২৫ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্যজন খুলনা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট আক্রান্ত ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন (সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন)।

অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভর্তি হওয়া ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৭ জন।

চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।