ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ম্যারাডোনা নেই, ছয়টি বছর হয়ে গেলো!

banglaprime24
November 25, 2026 4:05 pm
Link Copied!

ফুটবল মাঠে তার বাঁ-পায়ের জাদু, অবিশ্বাস্য ড্রিবলিং আর একক নৈপুণ্যে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা- সব মিলিয়ে দিয়েগো ম্যারাডোনা ছিলেন এক অনন্য ফুটবলার। যাকে বলা হতো ফুটবল সম্রাট। মাঠে তার সেই জাদু এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।

অথচ এই কিংবদন্তি ফুটবলারকে বিদায় জানানোর ছয় বছর পেরিয়ে গেছে। ২০২০ সালের ২৫ নভেম্বর, এই দিনে ৬০ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান আর্জেন্টাইন এই মহাতারকা।

আরও পড়ুন: ৫৮ রানের জুটিতেই রেকর্ডের পাতায় তামিম-মাহফিজুল

আজ ২৫ নভেম্বর, দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। সময়ের হিসাবে ছয় বছর কেটে গেলেও ফুটবলবিশ্বে তার প্রভাব কিংবা তাকে ঘিরে আবেগে এতটুকু ভাটা পড়েনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে আজও স্মরণ করেন ভক্তরা।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের কাছে ভিয়া ফিওরিতোতে জন্ম ম্যারাডোনার। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই ফুটবল প্রতিভা ছোটবেলা থেকেই বল পায়ে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। মাত্র ১৫ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এরপর বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলির মতো ক্লাবে খেলেছেন।

তবে ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের বিশ্বকাপ। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই আসরে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। টুর্নামেন্টে তার নৈপুণ্য এতটাই অসাধারণ ছিল যে গোল্ডেন বলও জিতে নিয়েছিলেন। ফিফার স্বীকৃতি অনুযায়ী, ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে করা তার একটি গোল ২০০২ সালে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।