ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই বন্ধু, পথে প্রাণ গেল ট্রাকের ধাক্কায়

banglaprime24
November 25, 2026 6:10 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৬:০৯ পিএম

বগুড়ার ধুনটে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নওগাঁয় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহতরা হলেন- ধুনট উপজেলার বানিয়াজান এলাকার বিপ্লব সরকারের ছেলে মোটরসাইকেল চালক উজ্জল সরকার (২২) এবং একই উপজেলার চৌবাড়িয়া এলাকার স্বদেশের ছেলে মোটরসাইকেল আরোহী শিখর চন্দ্র (২৩)।

জানা গেছে, দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধুনট-শেরপুরমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান উজ্জল সরকার। আর গুরুতর আহত শিকরকে স্থানীয় লোকজন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আর মোটরসাইকেলে থাকা অন্য আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে এবং আরেকজনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।