ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাস্তবের নায়ক হয়ে আসছেন দেব

banglaprime24
November 25, 2026 7:16 pm
Link Copied!

বছরের শেষে নতুন ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন টালিউড অভিনেতা দেব। এবার তাকে দেখা যাবে এক বাস্তব সমাজসেবকের চরিত্রে। পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল হকের জীবন ও মানুষের জন্য তার অসাধারণ লড়াই থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম ঝলক। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। বিনয় এম মুদগিলের পরিচালনায় নন্দী মুভিজ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।

আরও পড়ুন: চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি টেনে রাজনীতির মাঠে থালাপতি বিজয়: পেছন ফিরে দেখা কঠিন শুরুর দিনগুলো

করিমুল হকের জীবনের এক মর্মান্তিক ঘটনা থেকেই শুরু হয়েছিল তার মানবিক যাত্রা। সময়মতো চিকিৎসার সুযোগ না পাওয়ায় নিজের মাকে হারান তিনি। সেই শোক থেকেই প্রতিজ্ঞা করেন, প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে আর প্রাণ না হারান।

এরপর নিজের মোটরবাইককে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তিনি। ধীরে ধীরে তার এই উদ্যোগ হয়ে ওঠে অসংখ্য মানুষের বেঁচে থাকার ভরসা।

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে উঠে আসবে সেই মানবিক লড়াইয়ের গল্প। ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে মানুষের পাশে দাঁড়ানোর এক অসাধারণ যাত্রা দেখা যাবে পর্দায়। প্রকাশিত ঝলকে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্পের আভাস মিলেছে।

দেব ও রুক্মিণী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, লোকনাথ দে, প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাশিস রায় ও সৈরিতি বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। বড়দিন ও জন্মদিন উপলক্ষে প্রতিবছরই নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ছবিটি চলতি বছরের আগস্টে মুক্তির পরিকল্পনা থাকলেও গ্রাফিক্সের কাজ বাকি থাকায় তা পিছিয়ে যায়। অবশেষে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।