ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইনস্পায়ার চ্যালেঞ্জ বিজয়ী পোশাক কারখানা পরিদর্শনে সুইডিশ প্রতিনিধিদল

banglaprime24
November 25, 2026 7:16 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৭:০১ পিএম

শিন শিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শন করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে সুইডেন দূতাবাস এবং সুইসকন্টাক্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আরও পড়ুন: সোনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ১৪৯ টাকা

মঙ্গলবার (২৪ নভেম্বর) তারা চট্টগ্রামে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন।

চট্টগ্রামে অবস্থিত লিড গোল্ড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব পোশাক কারখানা ভ্যানকট লিমিটেড সম্প্রতি বাংলাদেশে সুইডেন দূতাবাসের সহায়তায় সুইসকন্টাক্টের বাস্তবায়নাধীন ‘ইনস্পায়ার চ্যালেঞ্জ’ বিজয়ী হয়।

‘ইনিশিয়েটিভ টু স্টিমুলেট প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর রিসোর্স এফিশিয়েন্সি’ প্রকল্পের মূল লক্ষ্য হলো উৎপাদন কার্যক্রমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণে সহায়তার মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব রূপান্তরকে ত্বরান্বিত করা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম এবং পরিবেশগত টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন।

এসময় তারা শিন শিন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির চলমান টেকসই উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওলে লুন্ডিন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ফার্স্ট সেক্রেটারি আনজি হাসানালি। প্রতিনিধিদলের সঙ্গে সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং এইচঅ্যান্ডএমের ঢাকা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিন শিন গ্রুপের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) আবু সাদাত, পরিচালক (ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস) শাহিদ সাদাত, ভ্যানকট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অনুপমা ইয়াসান্থা নায়ানাজিথ পেরেরা এবং শিন শিন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) সুজন কান্তি পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।