ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খেলার বিরোধের জেরে জঙ্গলে নিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন

banglaprime24
November 25, 2026 7:50 pm
Link Copied!

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ৭:৪৯ পিএম

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা তিন কারখানায়

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, ২০১৬ সালে খেলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ রানাকে ধাওয়া করে আসামিরা। একপর্যায়ে তাকে জঙ্গলে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলাটির বিচারিক কার্যক্রম চলাকালে আদালতে বাদীসহ মোট সাতজন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই সঙ্গে অন্য আসামিকে খালাস দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত-এ রায় দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।