ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

banglaprime24
November 26, 2026 1:27 pm
Link Copied!

রাজধানী ঘেঁষা শিল্পাঞ্চল গাজীপুর ও সাভার উপজেলায় ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা রয়েছে প্রায় সাড়ে ৩ হাজার। এর মধ্যে রপ্তানিমুখী কারখানার সংখ্যা প্রায় ২৫শ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান অস্থিরতায় এই দুই শিল্পাঞ্চলগুলোতে গত ২৫ দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে শিল্পাঞ্চলের বহু কারখানায় ঘুরছে না শিল্পের চাকা। এতে মন্দাভাব দেখা দিয়েছে অনেকটাই। 

এদিকে, মজুরি বোর্ডের ঘোষণায় ৯০ ভাগ কারখানার শ্রমিকরা সমঝোতায় আসলেও এখনও ১০ ভাগ পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন-বিক্ষোভে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিন ও কারখানা পরিদর্শক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালিগঞ্জ, সদরের সালনা ও মহানগরে টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর, ভোগড়াসহ বিভিন্ন এলাকায় স্থাপিত মোট শিল্প কারখানার সংখ্যা প্রায় ২৭শ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবি জানিয়ে প্রায় ১ মাস যাবত গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগর এলাকায় চলছে শ্রমিক বিক্ষোভ। প্রতিদিন আন্দোলন, ভাঙচুরে থমথমে পরিস্থিতি জেলার শিল্প এলাকাগুলো। এতে গত কয়েকদিনে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, মৌচাক এলাকায় ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে প্রতি কর্মদিবসের প্রথম প্রহরে শ্রমিকদের উত্তেজনায় প্রতিদিন গড়ে ৩০টি কারখানা ছুটি দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের ১০ তারিখ থেকে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন এ জেলায় মোতায়েন করা হয়েছে।

এদিকে নতুন মজুরি ঘোষণার পরও গতকাল বুধবার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে গতকাল সকাল থেকে জেলার শ্রীপুর উপজেলার বেশিরভাগ পোশাক কারখানায় ৩ দিনের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই স্বস্তি দেখা দিয়েছে গাজীপুরে। জেলার কালিয়াকৈর উপজেলার বন্ধ থাকা ৪টি কারখানা চালু করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন ছুটি ঘোষণা করা অনেক কারখানায় উৎপাদন চলমান রয়েছে।

এন কে সোয়েটার কারখানার পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, মজুরি বোর্ড যে প্রস্তাব দেবে আমরা সেটি বাস্তবায়ন করব। এবং শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধ করব। সেই মোতাবেক আমরা আমাদের কারখানা চালু রেখেছি, শ্রমিকরাও কাজ করছে। তবে অনেক পোশাক কারখানায় বিশৃঙ্খলা হচ্ছে, যেগুলোতে মালিক-শ্রমিকদের মধ্যে গ্যাপ রয়েছে। আমার মনে হয়, এটি দূর করলে শ্রমিকরা সব মেনে নেবে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে যারা সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করছে, তারা আর যাই হোক শ্রমিক হতে পারে না। আমরা চাই শ্রমিকদের বাইরে যারা এমন কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনা হোক।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিছু স্থানে হালকা অসন্তোষ দেখা দিলেও তা মুহূর্তের মধ্যেই প্রতিহত করা হচ্ছে।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের জেরে বন্ধ কারখানাগুলো দ্রুত যাতে উৎপাদনে যেতে পারে তার জন্য আমরা সহায়তা করছি। এছাড়াও গুরুত্বপূর্ণ জোনে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখেছি।

অন্যদিকে, সাভার প্রতিনিধির তথ্যমতে, ঢাকা জেলাধীন সাভার উপজেলার আশুলিয়াসহ আশপাশের এলাকায় রপ্তানিমুখী- ৪৭০টি এর মধ্যে ১৩ (১) ধারায় ২২টি কারখানা বন্ধ ও ৬০টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো উৎপাদন শুরু করবে বলে জানিয়েছে মালিকপক্ষ। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া ঢাকা পোস্টকে জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিনই ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ শ্রম আইন, ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২০ থেকে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও প্রতিদিন মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে। তবে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর এবং জিরাবো এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, নিম্নতর মজুরি বোর্ড ন্যূনতম মজুর নির্ধারণের খসড়া দিয়েছেন। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি মেনে নিয়েছে। তবে হেমায়েতপুরসহ কয়টি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের হেমায়েতপুরে ৩ প্লাটুন ও আশুলিয়া ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আশিকুর রহমান ও লোটন আচার্য্য/এসএইচএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।