ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাগো জবস
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একমাসের বেতন দিলেন প্রতিমন্ত্রী নুর

banglaprime24
November 27, 2026 7:57 am
Link Copied!

নিজের একমাসের বেতন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতর থেকে এ অনুদানের প্রতিশ্রুতি দেন তিনি। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সিলেটে থামছে না হামের তাণ্ডব: একদিনে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬৬২

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব সংসদ সদস্যের প্রতি তাদের এক মাসের বেতন ফাউন্ডেশনে অনুদান হিসেবে প্রদানের আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর সর্বপ্রথম তার এক মাসের বেতন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তার এই মানবিক উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও উদারতার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সব শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।